1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার । ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ । নারীঘটিত বিরোধের জেরে টিকটকার রাকিবুল ইসলাম রাকিবকে হত্যা করা হয়। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে কেএমপি পুলিশ কমিশনার এর কাছে স্মারকলিপি প্রদান। নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা। খুলনা থেকে চুরি হওয়া ল্যান্ড ক্রুজার ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ৩।

শিক্ষা ব্যবস্থা আজ গুরুতর আঘাতের সম্মুখীন। এই মুহুর্তে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এবং অবিলম্বে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খুলে দিতে হবে। ————বাংলাদেশ­ ছাত্রলীগ। 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৭ বার পঠিত

 

 

আজ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ এর উদ্যোগে লক্ষ লক্ষ শিক্ষার্থীর ধ্বংসপ্রায় শিক্ষা জীবন বাঁচাতে

সুন্দর ও সুনিশ্চিত জীবনের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো, বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে চালুর দাবী জানিয়ে মানববন্ধন এর আয়োজন করে।

 

মানববন্ধনে বক্তারা বলেন,

শিক্ষা ব্যবস্থা আজ গুরুতর আঘাতের সম্মুখীন। এই মুহুর্তে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।

 

বর্তমানে আমরা দেখতে পাচ্ছি করোনা মহামারির জন্য দীর্ঘ বিধিনিষেধের কারণে আজ আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে। অনলাইন ক্লাসের নামে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে দিন আনা দিন খাওয়া পরিবারের ছেলেমেয়েরা। অনলাইন শিক্ষা ব্যবস্থার ফলে তলানিতে ঠেকেছে শিক্ষার গুণগত মান। পেটের তাগিদে পড়াশুনা ছাড়তে বাধ্য হয়েছে বহু শিক্ষার্থী। অনেক ছাত্র কাওমি মাদ্রাসামুখী হচ্ছে। ভাটা পড়েছে গবেষণার কাজে।

অবিলম্বে লক্ষ লক্ষ শিক্ষার্থীর ধ্বংসপ্রায় শিক্ষা জীবন বাঁচাতে সুন্দর ও সুনিশ্চিত জীবনের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে,বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খুলে দিতে হবে, ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা পুর্ণগঠনের জন্য যৌক্তিক ও তড়িৎ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় সংসদ এর সভাপতি তৌফিক উজ জামান পীরাচা। কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম ফারুক সরকার সুমন এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট এর সংগ্রামী সভাপতি মোশারফ হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও জেএসডির কেন্দ্রীয় নেতা সৈয়দ বিপ্লব আজাদ, ছাত্রলীগ নেতা মোস্তফা আলী, যুবায়ের রহমান, নাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম রিয়াজ প্রমুখ সহ সংগঠনের ঢাকা মহানগর নেতৃবৃন্দ।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT