1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম:

শার্শায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
“সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসার মোহাম্মদ আলী ইমরান। এছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, শ্রমবিষয়ক সম্পাদক শহীদ আলীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, সমবায়ের মাধ্যমে দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের আর্থিক স্বাবলম্বিতা অর্জন সম্ভব। সমবায় কার্যক্রম আরও সম্প্রসারিত হলে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সমবায়ের মূল শক্তি পারস্পরিক সহযোগিতা ও ঐক্য। এর মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভা শেষে বিভিন্ন ব্যক্তির মধ্যে গাছের চারা ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT