1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান গ্রেপ্তার। কয়রায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত । কেশবপুরে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত। বিদ্রোহী সাহিত্য পরিষদ, যশোরের ২৬৪ তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত। মনিরামপুরে মিললো কেশবপুরের ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ। অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন মণিরামপুরের এক সাংবাদিক। বিষচক্রের কবলে সুন্দরবন, নজরদারীতে ১৩৫ জন। কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে। বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন।

কেশবপুরে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।

যশোরের কেশবপুরে যথাযথ মর্যাদায় “জাতীয় বিপ্লব ও সংহিত দিবস-২০২৬” পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (০৭ নভেম্বর-২৬) সকালে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিমল কুমার কুন্ড-এর সঞ্চালনা আলোচনা সভায় বক্তব্য রাখেন, যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহমান শেখ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক জুলমাত আলী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমীর সাঈদুর রহমান সাঈদ, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা এস.এম তৌহিদুজ্জামান, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ খান ডবলু, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র কেশবপুরের মূখ্য সমন্বয়ক সম্রাট হোসেন।

এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা শিশু একাডেমির শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও শিশু একাডেমির শিল্পীদের দেশাত্মবোধক গানের আসরের আয়োজন করা হয়। পরে, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ছবিঃ
০৭/১১/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT