1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন । নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্য আলি আসগর লবীর সাথে মতবিনিময়। খুলনায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন । তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক নুর।

শামনগরে ইউএনডিপি-ভাব ই-লার্নিং প্রকল্পের কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ১৮৩ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ইউএনডিপি-ভাব ই-লার্নিং প্রকল্পের কনসালটেশন কর্মশালা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব-বাংলাদেশ) ও শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিা অফিসের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কনসালটেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

কর্মশালায় স্বাগত বক্তব্য ও ভাব বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন সংস্থার সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান। বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন ইউএনডিপির অ্যাক্সিলেটর ল্যাবের হেড অব এক্সপ্লেরেশন এম এম জিমরান খান, ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও বিশিষ্ট শিাবিদ মাছুম বিল্লাহ, ব্যাকবন লিমিটেডের ব্যস্থাপনা পরিচালক আব্দুল মতিন শেখ মাহিন, উপজেলা মাধ্যমিক শিা অফিসার নূর মোহাম্মদ তেজারত, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, ইউএনডিপির এক্সিলেটর ল্যাবের প্রোগ্রাম অপারেশন সাপোর্ট সহযোগী কাজী শামসুল হুদা, ভাব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মো. আরিফুর রহমান, প্রধান শিক এবিএম লুৎফুল আলম, মো. আজাহারুল ইসলাম ও শেখ মতিউর রহমান,শিক্ষক লিপিকা রায়, শিক্ষক কল্যাণ সুন্দর এসএমসির সদস্য, অভিভাবক ও শিার্থীরা ই-লার্নিং প্রকল্পের উপকারিতা, প্রতিবন্ধকতা এবং প্রতিবন্ধকতা দূরীকরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সমগ্র কর্মশালাটি সঞ্চালনা করেন শিক ও সাংবাদিক রনজিৎ বর্মন। অনুষ্ঠানে ই লার্নিং প্রোগ্রামে সফলতার জন্য দুটি বিদ্যালয়কে পুরস্কার প্রদান করা হয়।

ছবি- শ্যামনগরে ইউএনডিপি-ভাব ই-লার্নিং প্রকল্পের কনসালটেশন কর্মশালায় বিদ্যালয়ে পুরস্কার প্রদান করছেন প্রধান অতিথি এমপি জগলুল হায়দার।

রনজিৎ বর্মন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT