1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম:
খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত । খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়। বিলাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির উদ্বোধন।

শাজাহানপুর উপজেলা চেয়ারম্যানের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ১৭৫ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুন (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

 

আজ বৃহস্পতিবার বিকালে মাঝিড়া কেন্দ্রীয় সার্বজনীন কালি মন্দির পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়াও গত বুধবার রাতে মন্দিরগুলোর সার্বিক নিরাপত্তা দেখতে গোহাইল, খরনা ও আমরুল ইউনিয়ন বিভিন্ন মন্দির পরিদর্শনের সময় তিনি মন্ডপগুলোতে ব্যক্তিগত ভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।

 

এসময় তিনি এলাকার হিন্দু ধর্মাবলম্বী নেতা ও আগত ভক্তবৃন্দেরও সার্বিক খোঁজ নেন এবং তাদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

মাঝিড়া কেন্দ্রীয় সার্বজনীন পরিদর্শন সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেফাজত আরা মিরা, খোট্রাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালেক মাস্টার, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুল বারী দুলু, মাঝিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন বাচ্চু, মাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী মন্ডল, আওয়ামী লীগনেতা আব্দুল রহমান, যুবলীগের শফিকুল ইসলাম, শাকিল, মাঝিড়া কালি মন্দিরে সভাপতি চিত্তরঞ্জন তরফদার, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT