1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

শাজাহানপুরে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায়দের আর্থিক সহায়তা প্রদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ২৩৪ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ‍্যেষ্ঠপুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধাঞ্জলি, নিরবতা পালনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়।

পরে ১৫টি পরিবারের দুস্থদের মাঝে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা এবং ২৫টি বিদ‍্যালয়ের শিক্ষক প্রতিনিধিগণের হাতে গাছের চারা বিতরণ করা হয়েছে।

 

অনুষ্ঠানে শেখ কামালের কর্মজীবন স্মৃতিচারণমূলক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসিফ আহমেদ।

 

শেখ কামালের কর্মজীবন ওপর বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা সহকারী কমিশনার ভূমি আশিক খান, থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম শামসুদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ, খোট্রাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক। এসময় উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমান, মাঝিড়া ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুনসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT