1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন । নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্য আলি আসগর লবীর সাথে মতবিনিময়। খুলনায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন । তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক নুর।

শাজাহানপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৪ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

 

বগুড়ার শাজাহানপুরে বিব্লক মধ্যপাড়া এলাকায় মদিনাতুন নুর হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপেল (৩০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।

 

নিহত আপেল উপজেলার ক্ষুদ্র ফুলকোট উত্তরপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

 

আজ রবিবার সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, নিহত আপেল পাঁচতলা ভবনের তৃতীয় তলায় কাজ করা অবস্থায় বৈদ্যুতিক শর্টে সাথে সাথেই ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। সেখানে বাঁশের তৈরি মাচার উপর তার মৃতদেহ পড়ে আছে।

 

নিহত আপেলের সহকর্মী চুপিনগর ঠাকুরপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে জামাল উদ্দিন প্রাণে বাঁচার চেষ্টায় তৃতীয় তলা হতে লাভ দিয়ে পড়ে গিয়ে তার দুই পা ভেঙ্গে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

নিহতের চাচা ফয়জাল জানান, আমার ভাতিজা আপেল রাজমিস্ত্রির কাজ করে। বেশকিছুদিন হলে এই বাসায় কাজ করে আসছিল। আজ সকাল থেকে সারাদিন কাজ করার পর সন্ধ্যার পূর্বে ভবনের তৃতীয় তলায় হাই ভোল্টেজ বৈদ্যুতিক শর্টে তার মৃত্যু হয়।

 

স্থানীয়রা জানান, ভবনমালিক সারিয়াকান্দির আবু কালাম এই এলাকায় অনেক দিন পূর্বে জায়গা ক্রয় করে পাঁচতলা বিল্ডিং নির্মাণ করেন। নির্মাণাধীন এই বিল্ডিং এ তারা প্লাস্টারের কাজ করছিল।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, একেবারে প্রত্যন্ত গ্রাম এলাকার মধ্যে এভাবে খোলা তারে হাই ভোল্টেজের বিদ্যুৎ সরবরাহ করায় এমন দুঃখজনক ঘটনা ঘটেছে। তাছাড়া বাড়ির মালিকও খুব কম জায়গা রেখে ভবন নির্মাণ করেন। এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

তাৎক্ষণিকভাবে ভবনমালিক আবু কালাম এর সাথে যোগাযোগের জন্য তার ফোন নাম্বার পাওয়া যায়নি এমনকি তিনি ঘটনাস্থলেও নেই।

 

এ রিপোর্ট লেখা পযর্ন্ত শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধারের চেষ্টা করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT