1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

শাজাহানপুরে পেঁয়াজ-পাট উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ১৬৬ বার পঠিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় নাবী পাট ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধিতে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৯ অক্টোবর) উপজেলা পরিষদের প্রশিক্ষণ কেন্দ্রে ২ ব্যাচে কৃষকদের দিন ব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হয়।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বনানী আয়োজনে উপজেলার প্রান্তিক কৃষকদের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের গুরুত্ব, গ্রীষ্মকালীন পেঁয়াজের উন্নত জাত পরিচিতি ও বৈশিষ্ট্যসমহ, গ্রীষ্মকালীন পেঁয়াজের আধুনিক প্রযুক্তি, পেঁয়াজের ক্ষতিকারক পোকামাকড় প্রতিরোধে ব্যবস্থাপনা এবং পেঁয়াজের রোগবালাই ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়।

 

উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলমের সার্বিক ব্যবস্থাপনায় কৃষক প্রশিক্ষণে ছিলেন বগুড়া খামারবাড়ি বানানী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) এ কে এম মফিদুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা চমন আরা আফরোজ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুম কবির,ফারহানা আফরোজ সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

 

উল্লেখ্য- এর আগে গত ১৭ সেপ্টেম্বর কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থ বছরের উপজেলার ৮৫ জন কৃষককে পেঁয়াজ ও ৩০ জন নাবী পাট বীজ, সার, কীটনাশক, পলিথিন সহ প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT