1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

শাজাহানপুরে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ১৯১ বার পঠিত

 

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

 

বগুড়ার শাজাহানপুরে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্ম দিন ও ‘শেখ রাসেল দিবস’ পালিত হয়েছে।

 

আজ সোমবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের শেখ রাসেল অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, গণভবন সরাসরি ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে অংশ গ্রহণ, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ, দোয়া ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি মাধ্যমে দিবসটি পালন করে উপজেলা প্রশাসন।

 

‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

 

সকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহমেদ।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক খান, থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, হোসেন আলী, সোলাইমান হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম শামসুদ্দিন, উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ, উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন, সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা শরিফ উদ্দিন, উপজেলা খাদ্য কর্মকর্তা মনির হোসেন সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাধ্যমে বজ্রপাত প্রতিরোধ তাল গাছ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT