1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী মতলব দক্ষিণে আওয়ামী লীগের কর্মসূচি পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ১৮৭ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী( মতলব দক্ষিণ) প্রতিনিধি

 

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকীতে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ আগস্ট শেখ কামালের প্রতিকৃৃতিতে মাল্যদান ও মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, উপজেলা আওয়ামী লীগের নেতা কাজল ভট্টাচার্য, রোটা. এম এ আজিজ বাবুল, মোফাজ্জল হোসেন, কমল পোদ্দার, পারভেজ চৌধুরী হানিফ, তোফাজ্জল হোসেন, প্রভাষক জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাদল নন্দী, মতলব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোটা. শ্যামল চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা গনেশ ভৌমিক, লোকমান হোসেন বাবুল, উপজেলা যুবলীগ সদস্য সফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা জুয়েল রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT