1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ।

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি প্রার্থীর সাংবাদিক সম্মেলন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ১৪৩ বার পঠিত

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের গোশালা রোডস্থ উত্তরণ সুপার মার্কেটে অবস্থিত মেসার্স শাপলা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি প্রার্থী মোঃ মোকছেদুর রহমান নির্বাচনে বিধি লংঘনের অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুর ১টায় শহরের উত্তরণ সুপার মার্কেটের সম্মেলন কক্ষে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মোঃ আব্দুল আহাদ লুলু, নব-নির্বাচিত পরিচালক মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুল খালেক বাবু, মোঃ রমজান আলী সুজন প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ মোকছেদুর রহমান বলেন, আপনারা সকলেই অবগত আছেন গত ২০ ডিসেম্বর ২০২১ তারিখে লালমনিরহাট জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আমি সিনিয়র সহ-সভাপতি পদে মনোনয়ন পত্র দাখিল করি। আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মনোনয়ন দাখিল করিলেও সংঘবিধি ৩৯ ও ৪০-এর ধারা মোতাবেক ও গত ১৮/১২/২০২১ইং তারিখে অনুষ্ঠিত নির্বাচনে তফশীলের ১এর ‘গ’ ধারা মোতাবেক বিধি সম্মত না হলেও প্রতিদ্বন্দ্বি প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন পরিচালনা করেন। নির্বাচন বিধি বর্হিভূত না হওয়ায় আমি সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচন বর্জন করে নির্বাচন বোর্ড ও আপিল বোর্ডের নিকট অভিযোগ ও আপত্তি দাখিল করি। দাখিলকৃত অভিযোগ ও আপত্তির পত্র গুলি ছায়ালিপি অত্র পত্রের সহিত সংযুক্ত করিলাম। এমতাবস্থায় আপিল বোর্ড কর্তৃক প্রতিদ্বন্দ্বি প্রার্থীর অবৈধ দাখিলকৃত মনোনয়নপত্র বাতিল ও অনুষ্ঠিত নির্বাচনে সুষ্ঠু বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ না করলে আমি আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ গ্রহণ করিব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT