1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ।

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ নির্বাচনে আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ১৭৯ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি এবং শিক্ষানুরাগী আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু-এঁর জন্ম ১৯৫৩ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি। বর্তমানে লালমনিরহাট পৌরসভার পুরান বাজার গ্রামে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। তাঁর পিতার নাম- মৃত শেখ শফিউদ্দিন ও মাতার নাম- মৃত গোলসাহেরা বেগম এবং স্ত্রীর নাম- মৃত সাহিদা বেগম। তিনি ৩ পুত্র (শেখ মাহবুবুর রহমান শাহীন এমবিএ, শেখ মাহমুদুর রহমান শামীম কম্পিউটার ইঞ্জিনিয়ার, শেখ মোস্তাফিজুর রহমান শাহান ইলেকট্রিক এন্ড ইলেকটোনিক্স ইঞ্জিনিয়ার) এবং ১ কন্যা (মোছাঃ হাওয়া বিবি শিলা ইংলিশ অনার্স) সন্তানের জনক। তিনি পুত্র-কন্যাদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করেছেন। শাহান ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল, রংপুর-এঁর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং তাঁর পিতার নামে একটি কলেজ (শেখ শফিউদ্দিন কমার্স কলেজ, লালমনিরহাট) প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও তিনি শাহান ট্রেড ইন্টারন্যাশনাল, শাহান হিমাগার লিমিটেড, মির্জাপুর কোল্ড ষ্টোরেজ লিমিটেড, শাহান অটো রাইস মিলস্ তাঁর প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান। তিনি লালমনিরহাট জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি ও একজন সফল আমদানি রপ্তানি কারক। তিনি অত্যন্ত পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তাঁর মেধা ও পুঁজি ব্যবহার করে একজন সাধারণ ব্যবসায়ী থেকে বর্তমানে জেলার অন্যতম ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। তিনি লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জেনারেল সদস্য। এছাড়াও তিনি লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (২০১০-২০১২ ও ২০১৩-২০১৪ এবং ২০১৫-২০১৬) পর পর তিনবার সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর কর্মময় জীবনের স্বীকৃতি স্বরূপ- লালমনিরহাট পৌর পরিষদের চার বছর পূর্তিতে গুণীজন সম্মাননা-২০০৮ সমাজসেবা, বিদ্যোৎসাহী ও শিল্প উদ্যোক্তা সেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবুকে গুণীজন সম্মাননা সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করেন। জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০১৪ উপলক্ষ্যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবুকে প্রৌঢ় সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। তিনি আজীবন সদস্য ও সাবেক সভাপতি, ডায়াবেটিক সমিতি লালমনিরহাট। আজীবন সদস্য ও পৃষ্ঠপোষক, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, লালমনিরহাট জেলা শাখা। পৃষ্ঠপোষক,সাহিত্য পরিষদ, লালমনিরহাট। পৃষ্ঠপোষক, মাসিক সাহিত্য পত্রিকা “রোদ্দুর”, লালমনিরহাট। সহসভাপতি, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), লালমনিরহাট। সাবেক সভাপতি, এলসিসিআই মডেল স্কুল, লালমনিরহাট। পাস্ট প্রেসিডেন্ট, রোটারী ক্লাব অব লালমনিরহাট। সভাপতি, নিউকলোনী হাফেজিয়া মাদ্রাসা, লালমনিরহাট। উপদেষ্টা, বাংলাদেশ অটো, মেজর ও হাসকিং মিল মালিক সমিতি, বাংলাদেশ। সভাপতি, জেলা কমিউনিটি পুলিশিং কমিটি, লালমনিরহাট। তিনি সদা হাস্যোজ্বল থাকেন এবং সকলকে হাস্যরসিকতায় মুগ্ধ করে থাকেন। সদালাপী ও বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হিসেবে সর্বজন বিদিত। তাঁর নেতৃত্বের গুণাবলী অনেকের পাথেয় হতে পারে।

এদিকে আগামী ১৮ ডিসেম্বর ২০২১ লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২১ (২০২১-২০২৩) উপলক্ষে (বাবু-কবির-শাহ্ আলম পরিষদ) এর জেনারেল গ্রুপের পরিচালক পদে আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু, আলহাজ্ব খোরশেদ আহমেদ দুলাল, আলহাজ্ব শাহ্ আলম শেখ, আলহাজ্ব মোঃ সেকেন্দার আলী, মোঃ ছায়েদুজ্জামান সাঈদ, মোঃ রফিকুল ইসলাম রিপন, মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ মোর্শেদুর রহমান রাঙ্গু, আলহাজ্ব মোঃ শাহজাহান আলী লাভলু, মোঃ আলী হাসান নয়ন, মোঃ আওলাদ হোসেন লিটন, মোঃ আশিকুজ্জামান সোহাগ প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেনারেল গ্রুপে মোট ভোটার সংখ্যা ৫শত ৩৪জন। এসোসিয়েট গ্রুপের পরিচালক পদে মোড়ল হুমায়ুন কবীর, মোঃ সেলিম হোসেন খান, মোঃ ইকবাল হোসেন মামুন, মোঃ শাহাদত হোসেন বাবু, মোঃ কাওছার, মোঃ সাদেকুল ইসলাম সজিব প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসোসিয়েট গ্রুপে মোট ভোটার সংখ্যা ৪শত ৫১জন।

অপরদিকে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে ১৮টি পরিচালক পদের মধ্যে জেনারেল গ্রুপের পরিচালক ১২জন ও এসোসিয়েট গ্রুপের পরিচালক ৬জন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত হবেন।

উল্লেখ্য যে, জেনারেল গ্রুপে ২৫জন পরিচালক, এসোসিয়েট গ্রুপে ১২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT