1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

লালমনিরহাটে ১৭টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের ৭জন, বিদ্রোহী ৪জন ও স্বতন্ত্র প্রার্থী ৫জন জয় এবং ভোট ড্র ১টি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ১২৮ বার পঠিত

 

মোঃ মাসুদ রানা রাশেদ:

তৃতীয় পর্বে ইউনিয়ন পরিষদ নির্বাচনে লালমনিরহাট জেলার ২টি (লালমনিরহাট সদর ও কালীগঞ্জ) উপজেলার ১৭টি ইউনিয়ন ৪জন স্বতন্ত্র ৫টিতে চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

 

রোববার (২৮ নভেম্বর) রাতে লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার মোঃ মঞ্জুরুল হাসান

বেসরকারী ভাবে এ ঘোষণা দেন।

 

এদিকে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের নির্বাচনী ফলাফল অজ্ঞাত কারণে বিলম্ব হওয়ায় মোস্তফি বাসস্ট্যান্ড এলাকার রংপুর-লালমনিরহাট-কুড়িগ্রাম জাতীয় মহাসড়ক অবরোধ করে রাখে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ আঃ রশিদ সরকার টোটনের সমর্থকরা। এ সময় তারা দোকান ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। একটানা প্রায় ৩ঘন্টা অবরোধ থাকায় জাতীয় মহাসড়কের দুই ধারে বাস-ট্রাকসহ কয়েক শত যানবাহন আটকা পড়ে। পরে ফলাফল ঘোষণা হওয়ার পর বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।

 

লালমনিরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে মোগলহাট ইউনিয়নে হাবিবুর রহমান (নৌকা), কুলাঘাট ইউনিয়নে মোঃ ইদ্রিস আলী (আনারস), মহেন্দ্রনগর ইউনিয়নে মোঃ আঃ মজিদ (আনারস) প্রতীক, হারাটি ইউনিয়নে মোঃ সিরাজুল হক খন্দকার (নৌকা), খুনিয়াগাছ ইউনিয়নে এ এস এম খায়রুজ্জামান মন্ডল (ঘোড়া), রাজপুর ইউনিয়নে মোঃ মোফাজ্জাল হোসেন (নৌকা), গোকুন্ডা ইউনিয়নে মোঃ আঃ রশিদ সরকার টোটন (আনারস), পঞ্চগ্রাম ইউনিয়নে মোঃ গোলাম ফারুক বসুনিয়া (নৌকা), বড়বাড়ী ইউনিয়নে মোঃ হাবিবুর রহমান হবি (ঘোড়া) প্রতীক নিয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।

 

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে মদাতী ইউনিয়নে জাহাঙ্গীর আলম বিপ্লব (মোটর সাইকেল), তুষষভান্ডার ইউনিয়নে নুর ইসলাম আহমেদ (নৌকা), কাকিনা ইউনিয়নে তাহির তাহু (নৌকা), দলগ্রাম ইউনিয়নে ইকবাল হোসেন (আনারস), ভোটমারী ইউনিয়নে ফরহাদ হোসেন (মোটর সাইকেল), গোড়ল ইউনিয়নে নুরল আমিন (মোটর সাইকেল), চলবলা ইউনিয়নের মিজানুর রহমান মিজু (নৌকা) প্রতীক নিয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

 

এদিকে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে মাহবুবর রহমান মাহবুব (নৌকা) পেয়েছেন ৮হাজার ৯শত ৪০ভোট ও তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম (মোটর সাইকেল) পেয়েছেন ৮হাজার ৯শত ৪০ভোট। ফলে ওই ইউনিয়নের ফলাফল ভোট ড্র ঘোষণা করা হয়।

 

কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটানিং কর্মকর্তা ও সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক স্ংবাদিকদের জানান, দুই চেয়ারম্যান প্রার্থী সমান ভোট পাওয়ায় ইউনিয়নে ভোট ড্র ঘোষণা করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT