1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

লালমনিরহাটে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপির ভাইকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বহিস্কার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ১৬৫ বার পঠিত

 

মোঃ মাসুদ রানা রাশেদ:

 

  • দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্ত্রীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী করায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপির ছোট ভাই বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুজ্জামান আহমেদকে বহিস্কার করা হয়েছে। একই সাথে আরও ৭জন দলীয় নেতাকে বহিস্কার করেছে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখা।

 

বুধবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান। এর আগে মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

 

বহিস্কৃত বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মাহাবুজ্জামান আহমেদ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপির ছোট ভাই ও কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারমযান। মাহাবুজ্জামানের স্ত্রী কালীগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি সাজেদা বেগম ওই উপজেলার তুষভান্ডার ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। কয়েক দিন আগে সাজেদা বেগমকেও বহিস্কার করা হয়েছে।

 

এছাড়াও ওই উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সদস্য ও মদাতী ইউনিয়নের মোটর সাইকেলে প্রার্থী জাহাঙ্গীর আলম বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আলী প্রামাণিক, চলবলার ৫নং ওযার্ড সভাপতি খবির উদ্দিন, গোড়ল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, কাকিনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক, কাকিনা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরাজুল ইসলামকেও বহিস্কার করা হয়েছে।

 

বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান সাংবাদিকদের জানান, দলের সিদ্ধান্ত অমান্য করে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুজ্জামান আহমেদের স্ত্রী বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করছেন। এছাড়াও বাকিরা কেউ নিজে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। কেউ আবার বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় তাদের দল থেকে বহিস্কার করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT