1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

লালমনিরহাটে বিজিবি ক্যাম্প থেকে হাতকড়াসহ পালিয়েছে মাদক ব্যবসায়ী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ১৫৩ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার লোহাকুচি বিজিবি ক্যাম্প থেকে হাতকড়াসহ পালিয়েছে এক মাদক ব্যবসায়ী আসামি। শনিবার (১১ ডিসেম্বর) ভোর রাতে পালিয়ে যায় ওই মাদক কারবারি। পলাতক আসামি মনছুর আলী (৩৫) কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া এলাকার মৃত ওসমান আলীর ছেলে।

এলাকাবাসী ও বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিজিবি সদস্যরা মনছুর আলী (৩৫) নামে এক মাদক কারবারিকে আড়াই কেজি গাঁজা ও মোটর সাইকেলসহ আটক করে। পরে তাকে লোহাকুচি বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। কিন্তু শনিবার ভোর ৪টার দিকে ওই ক্যাম্প থেকে হাতকড়া পরিহিত অবস্থায় পালিয়ে যায় ওই তিনি। পরে অনেক চেষ্টা করেও তাকে আটক করতে পারেনি বিজিবি।

এ বিষয়ে মালগারা এলাকার কলেজ শিক্ষক সাদেকুল ইসলাম সাংবাদিকদের জানান, মনছুর আলী দীর্ঘদিন থেকে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছে। মাঝে মধ্যে আটক হয় আবার কয়েকদিন পরে জামিনে বেড় দেখি তারা বেরিয়ে আসছে।

লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তৌহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, পলাতক আসামিকে ধরার চেষ্টা করছে বিজিবি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT