1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

লালমনিরহাটে নৌকায় আগুন দিলো দুর্বৃত্তরা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ১৫৮ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থীর অফিসে থাকা নৌকা প্রতীকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দিনগত মধ্যরাতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, আগামী ২৮ নভেম্বর কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শেষ সময়ে জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা। এ উপজেলা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপির নিজ উপজেলা কালীগঞ্জ। তাই ৮টি নৌকা তীরে ভেড়াতে প্রাণপণ চেষ্টা করছেন নৌকার মাঝিরা।

 

দীর্ঘদিন বিএনপির দখলে থাকা চন্দ্রপুর ইউনিয়নে নৌকার বিজয় ছিনিয়ে নিতে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহাবুবর রহমানকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক দেয়া হয়। এ কারণে এ ইউনিয়নে ভোটের উত্তাপ একটু বেশি। প্রচার-প্রচারণার অংশ হিসেবে ইউনিয়নের নওদাবাস মাদরাসার সামনে মাহাবুবর রহমানের নৌকা প্রতীকের নির্বাচনী অফিস রয়েছে।

 

সেই অফিসের সামনে বিশাল আকারের কাগজে নৌকা প্রদর্শন করা ছিল।

 

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দিনগত মধ্যরাতে কে বা কারা সেই নৌকা আগুনে পুড়িয়ে দেয় এবং নির্বাচনী অফিসের চেয়ার টেবিল ভাংচুর করে।

 

শুক্রবার (১৯ নভেম্বর) সকালে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল তদন্ত করে। তবে কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি।

 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, দুর্বৃত্তরা রাতের আঁধারে এ ঘটনা ঘটিয়ে পালিয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT