1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত । খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়। বিলাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির উদ্বোধন।

লালমনিরহাটে তবলীগ জামাতের জেলা ইজতেমার প্রস্তুতি চলছে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ১৮২ বার পঠিত

 

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাটে তবলীগ জামাতের জেলা ইজতেমার প্রস্তুতি চলছে। আগামী বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার (৮, ৯ ও ১০ ডিসেম্বর) লালমনিরহাট কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে তবলীগ জামাতের লালমনিরহাট জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে।

 

বুধবার (৮ ডিসেম্বর) ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে জেলা ইজতেমার কার্যক্রম শুরু হবে। শুক্রবার (১০ ডিসেম্বর) বাদ জুম্মা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। ঢাকার কাকরাইল মসজিদ থেকে মুরুব্বীদের একটি টীম লালমনিরহাট জেলা ইজতেমায় শরিক হয়ে বয়ান পেশ করবেন।

 

তবলীগ জামাতের সূরা সদস্য আলহাজ্ব শহীদার রহমানকে ইজতেমা মাঠের জিম্মাদারী প্রদান করা হয়েছে।

 

লালমনিরহাট কালেক্টরেট মাঠে ইজতেমার মঞ্চ ও সামিয়ানা লটকানোর খুঁটি স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন।

 

অপরদিকে লালমনিরহাটের ইজতেমার মাঠ পরিদর্শন করেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন ।

 

ইতিমধ্যে তবলীগ জামাতের একটি প্রতিনিধি টিস তারিখ নির্ধারণ, আইন-শৃংখলা রক্ষা বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানাসহ রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। লালমনিরহাট জেলা তবলীগ জামাতের পক্ষ থেকে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়।

 

ইজতেমার বিভিন্ন নজমের জামাত গঠিত হয়েছে। নজমের জামাতের মধ্যে রয়েছে বায়তুল খালা নির্মাণ, পানি সরবরাহ ও ওজুখানার ব্যবস্থা, বৈদ্যুতিক সংযোগ স্থাপন, মাঠ সজ্জিতকরণ, পাহারাদার ও আপ্যায়নের ব্যবস্থা। সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে এবারের ইজতেমায় ২০হাজারের বেশী তবলীগ জামাতের সাথী অংশগ্রহণ করবেন বলে লালমনিরহাট জেলা তবলীগ জামাতের ইজতেমা আয়োজক কর্তৃপক্ষ জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT