1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

লালমনিরহাটে জয়িতাদের সম্মাননা প্রদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ১৬২ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম (নতুন) এ লালমনিরহাট জেলা প্রশাসন ও উপপরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাটের আয়োজনে ২৫ নভেম্বর ২০২১ হতে ১০ ডিসেম্বর ২০২১ পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা সভা, জয়িতাদের সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাট কার্যালয়ের উপ-পরিচালক সালমা জাহান। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী। বক্তব্য রাখেন সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার প্রকাশক মোঃ রমজান আলীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে লালমনিরহাট সদর উপজেলা ও লালমনিরহাট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সংবর্ধনা প্রদান করা হয়।

উল্লেখ্য যে, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, সফল জননী নারী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী এ ৫টি ক্যাটাগরীতে লালমনিরহাট সদর উপজেলা পর্যায়ে ৫জন ও লালমনিরহাট জেলা পর্যায়ে ৫জন মোট ১০জনকে শ্রেষ্ঠ জয়িতা সংবর্ধনা প্রদান করা হয়। তাঁদের প্রত্যেককে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলেদেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT