1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
খুলনা মহানগরীতে অস্ত্র ও গুলিসহ যুবক আটক। শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা ।

লালমনিরহাটে জেএমবির সদস্য আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২০৪ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানা পুলিশ নব্য জেএমবির সদস্য নাজমুস সাকিব (২৬) নামে একজনকে গ্রেফতার করেছেন।

 

মঙ্গলবার (১০ আগস্ট) রাতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সহযোগীতায় ঢাকার খিলগাঁও এলাকা থেকে সাকিবকে গ্রেফতার করে হাতীবান্ধা থানা পুলিশের একটি দল।

 

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম।

 

নাজমুস সাকিব লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামের কোরবান আলীর সন্তান বলে জানা গেছে।

 

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম সাংবাদিকদের বলেন, নব্য জেএমবি সদস্য নাজমুস সাকিবের নামে পুলিশ সদস্য আহত ও সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলো আদালত। ওই মামলায় সিটিটিসি সদস্যদের সহযোগীতায় সাকিবকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

 

অফিসার ইনচার্জ এরশাদুল আলম আরও বলেন, গ্রেফতারকৃত সাকিবের নামে আদালতে ৩টি মামলাও রয়েছে যার একটি মামলায় সে জামিনে আছে।

 

বুধবার (১১ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে নাজমুস সাকিবে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে। সাকিবের বড় ভাই রাকিবও নব্য জেএমবির সদস্য। রাকিব বর্তমানে লালমনিরহাট কারগারে আছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT