1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার পরিবর্তে ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত। বিলাইছড়িতে  পাংখোয়া সম্প্রদায় হতে জেলা পরিষদ সদস্য পদে দাবি জানালেন নেইলাই। খুলনায় ইয়াবাসহ এক যুবক আটক। খুলনায় চোর সন্দেহে গণপিটুনি, একজনের মৃত্যু। বিলাইছড়িতে হাতের নাগালে  তরমুজ: বিক্রয়ও বেশ ভালো। বর্ণিল  আয়োজনে তঞ্চঙ্গ্যা জাতির সবচেয়ে বড় উৎসব বিষু মেলা ও ঘিলা খেলা এবারে রোয়াংছড়িতে অনুষ্ঠিত হচ্ছে । বর্তমানে বেহাল দশা ভেড়ামারা রেলস্টেশন সংস্কার চায় তিন থানার মানুষ। তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল। মুক্তাগাছায় ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক।

লালমনিরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ১৫৯ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

 

লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাট সদরের আয়োজনে ২০২১-২২ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, গম, ভূট্টা, শীতকালীন পেঁয়াজ, চীনাবাদাম ও মুগডাল ফসলের বীজ ও সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি লালমনিরহাটের উপ-পরিচালক শামীম আশরাফ। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী। এ সময় লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, লালমনিরহাট সদর উপজেলা কৃষি অফিসার মারুফা ইফতেখার সিদ্দিকাসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

লালমনিরহাট সদর উপজেলা কৃষি অফিসার মারুফা ইফতেখার সিদ্দিকা বলেন, ১হাজার ৬শত ৪০জন কৃষককে সরিষা বীজ ১কেজি, ডিএপি ১০কেজি, এমওপি ১০কেজি, ১হাজার ২০জন কৃষককে গম বীজ ২০কেজি, ডিএপি ১০কেজি, এমওপি ১০কেজি, ২হাজার ৪০জন কৃষককে ভূট্টা বীজ ২কেজি, ডিএপি ২০কেজি, এমওপি ১০কেজি, ১শতজন কৃষককে চিনাবাদাম বীজ ১০কেজি, ডিএপি ১০কেজি, এমওপি ৫কেজি,
১শতজন কৃষককে পেঁয়াজ বীজ ১কেজি, ডিএপি ২০কেজি, এমওপি ১০কেজি, ৪০জন কৃষককে মুগডাল বীজ ৫কেজি, ডিএপি ১০কেজি, এমওপি ৫কেজি করে প্রত্যেককে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT