1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম:
মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

লালমনিরহাটে অর্ধ শতাধিক নেতা-কর্মীর জাতীয় পার্টিতে যোগদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৯ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাটে অর্ধ শতাধিক নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন।

শনিবার (২৫ ডিসেম্বর) রাত ৭টা ৩০মিনিটে জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার কার্যালয়ে জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব মোঃ জাহিদ হাসান লিমনের হাতে ফুলের তোড়া দিয়ে তারা জাতীয় পার্টিতে যোগদান করেন।

জাতীয় পার্টি লালমনিরহাট সদর উপজেলা শাখার আহবায়ক অ্যাড. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে লালমনিরহাট জেলা সমিতি ঢাকার প্রচার সম্পাদক আশরাফ আলী খান মিঠু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক জাকারিয়া হোসেন, ছাত্রলীগের সহসভাপতি আমিনুল ইসলাম রিপন, সদস্য বেলাল হোসেন বিশাল, সোনালী সংঘের ক্রীড়া সম্পাদক ফরহাদ হোসেনসহ অর্ধ শতাধিক নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন। এ সময় তাদের হাতে ফুল তুলে দিয়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সদস্য রফিকুল ইসলাম রতন, জাতীয় পার্টি লালমনিরহাট সদর উপজেলা শাখার সদস্য সচিব রুহুল আমিন দুদু, জাতীয় পার্টি লালমনিরহাট পৌর শাখার সদস্য সচিব আলমগীর চৌধুরী, জাতীয় শ্রমিক পার্টি লালমনিরহাট জেলা শাখার সভাপতি আছির উদ্দিন আছির, জাতীয় ছাত্র সমাজের আহবায়ক জাকিরুল ইসলাম প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT