1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা।

লালমনিরহাটের ৭নং ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড. মোঃ মশিউর রহমান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ১৯৫ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

ইতিমধ্যেই বইতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের হাওয়া। স্ব স্ব এলাকায় নির্বাচনী গণসংযোগ করতে ব্যস্ত সময় পার করছেন মনোনয়ন প্রত্যাশীরা। লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ৭নং ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদে নৌকার মাঝি হয়ে ইউনিয়নকে মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করছেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সদস্য ও হাতীবান্ধা উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মশিউর রহমান।

 

অ্যাড. মোঃ মশিউর রহমান-এঁর জন্ম ১৯৭০ সালের ৬ জুন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ৭নং ডাউয়াবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর ডাউয়াবাড়ী গ্রামে। তাঁর পিতা- মোঃ রুহুল আমিন। তাঁর মাতা- মৃত্য আবেদা খাতুন। ৩ভাই ৫বোনের মধ্যে তিনি প্রথম। তাঁর স্ত্রী- অ্যাড. মোছাঃ মাসুমা ইয়াসমীন। সন্তান- ২কন্যা সন্তানের জনক। তাঁর কন্যারা হলেন- মোছাঃ মৌমিতা রহমান ঈস্পিতা ও মোছাঃ মৌলি মালিহা।

 

অ্যাড. মশিউর রহমান বলেন, পারিবারিক সূত্রে বাল্যকাল থেকে বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করি। বিভিন্ন আন্দোলন, সংগ্রামে অংশগ্রহণ করে হামলা, মামলা-মোকদ্দমা মোকাবেলা করেছি। ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলাসহ বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে সম্পৃক্ত থেকে নেতৃত্ব দিয়েছি। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সদস্য ও হাতীবান্ধা উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ৭নং ডাউয়াবাড়ী ইউনিয়নের প্রার্থী ছিলাম। সংগঠন বিরোধী কোন কর্মকান্ড করি নাই, দলীয় সকল কর্মসূচীতে অংশগ্রহণ করেছি এবং ব্যক্তিগত তহবিল থেকে ৭নং ডাউয়াবাড়ী ইউনিয়নের নদী ভাঙ্গণ কবলিত এলাকাসহ ইউনিয়ন বাসীকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে আসছি। আমি যতদিন বেঁচে থাকব সাধ্যমত সাহায্য সহযোগিতা করে যাব। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) প্রত্যাশী। এ ইউনিয়নের সবচেয়ে বেশী সমস্যা তিস্তা নদীর বাম তীর ভাঙ্গণ, দারিদ্রতা, দুর্নীতি, মাদকসহ আরও অনেক। বাংলাদেশ আওয়ামী লীগ যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) নিয়ে নির্বাচিত হয়ে, সমস্ত সরকারী সেবা জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিবো। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বেকারদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করে দিবো। শিক্ষা, স্বাস্থ্য, দরিদ্র বিমোচন, রাস্তা ঘাট অর্থাৎ অবকাটামোগত উন্নয়ন করব। দারিদ্রতা, দুর্নীতি, মাদক মুক্ত করব ইউনিয়নকে। ইত্যেমধ্যে গনসংযোগ শুরু করেছি। বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিলে এবারে নৌকা প্রতীক নিয়ে আমি বিজয়ী হবো ইনশাল্লাহ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT