1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

লামা উপজেলায় প্রধানমন্ত্রী দেওয় ত্রাণ সামগ্রি বিতরণ করেন মাননীয় পার্ব‍ত‍্য মন্ত্রী

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২০২ বার পঠিত

 

মোঃ ইকরামুল হাসান, বান্দরবান জেলা প্রতিনিধি

৩ আগস্ট ২০২১, মঙ্গলবার, প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ সামগ্রি বিতরণ অনুষ্ঠান উপলক্ষ্যে লামা পৌর বাস টার্মিনালে এক জনসভার আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়, এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুস ফরাজী পিপিএম, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, পৌর মেয়র জহিরুল ইসলাম , জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাশ, শেখ মাহবুবুর রহমান, ফাতেমা পারুল, লামা উপজেলা নির্বাহী অফিসার রেজা রশিদ, এ এস পি লামা সার্কেল অফিসার রেজওয়ানুল হক , উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাথোয়াইচিং মারমা, উপজেলা আওয়ামী লীগের অন‍্যান‍্য নেতৃবৃন্দ ও পৌরসভার কাউন্সিলবৃন্দ এবং ৭নং ফাইতং ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান জনাব জালাল উদ্দিন কোম্পানি সহ উপজেলায় অন‍্যান‍্য ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রমুখ। এসময় সভাপতিত্ব করেন মো: জহিরুল ইসলাম লামা পৌর মেয়র।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়, বন্যা দুর্গতদের মাঝে দু’হাজার পরিবারকে জরুরী খাদ্য সামগ্রি ও ৯০ পরিবারকে আড়াই হাজার নগদ টাকা এবং বেশ কিছু ঢেউ টিন বিতরণ করেন।

এ সময় অতিথিরা কোভিড-১৯ সম্পর্কে সচেতনতা বাড়াতে স্বাস্থ্য বিধি, সামাজিক দূরত্ব ও মাক্স ব্যবহার করতে উৎসাহিত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT