1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

লবন সহিষ্ণু ধানবীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক ওরিয়েন্টেশন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নের লক্ষ্যে লবন সহিষ্ণু ধানবীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ।

সোমবার(২৭ অক্টোবর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় লিডার্স কর্তৃক আয়োজিত প্রধান কার্যালয়ে জেটএসপি প্রকল্পের আওতায় শিক্ষক রনজিৎ কুমার বর্মনের সভাপতিত্বে ওরিয়েন্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে লবণ সহিষ্ণু ধানবীজের ভূমিকা, উৎপাদন কৌশল, সংরক্ষণ পদ্ধতি এবং স্থানীয়ভাবে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার উপায় সম্পর্কে বক্তব্য রাখেন লিডার্স’র হেড অব অ্যাকাউন্টস রায়হান কবির, প্রকল্পের টিম লিডার অসিত মণ্ডল, ব্লু কার্বন প্রকল্পের টিম লিডার রেখা খাতুন, প্রকল্প সমন্বয়ক জয়দেব জোয়ারদ্দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেকনিক্যাল অফিসার গৌরপদ বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তরা বলেন, উপকূলীয় অঞ্চলের কৃষকদের প্রতিনিয়ত লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও অনাবৃষ্টি সমস্যার সাথে লড়াই করে টিকে থাকতে হয়। এই পরিস্থিতিতে লবণ সহিষ্ণু ধানবীজ চাষ স্থানীয় কৃষকদের জন্য আশীর্বাদস্বরূপ হবে। এটি শুধু খাদ্য নিরাপত্তাই নয়, কৃষকদের অর্থনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত করবে।

ছবি- শ্যামনগরে লবন সহিষ্ণু ধানবীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক ওরিয়েন্টেশনে বক্তব্য রাখছেন শিক্ষক রনজিৎ বর্মন।

রনজিৎ বর্মন
তাং-২৭.১০.২৫
মোবা-০১৭১২৪৪৮৯৬০

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT