1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

লকডাউনে কর্মহীন মানুষের পাশে প্রভাষক জাহিদুল হক পল্লব

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ১৯০ বার পঠিত

সারাদেশে চলমান লকডাউনে বিপাকে পড়া নিম্ন আয়ের খেটে খাওয়া ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন ফরিদপুরের বোয়ালমারীতে অবস্থিত কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের বাংলা প্রভাষক জাহিদুল হক পল্লব।

মঙ্গলবার (৩ আগস্ট) সকালে বোয়ালমারী পৌরসদরের জর্জ একাডেমি সড়কে অবস্থিত নিজ বাসভবনে লকডাউনে ক্ষতিগ্রস্ত ১শত জন ছিন্নমূল হতদরিদ্র নিম্ন আয়ের মানুষের মাঝে ৫শত টাকা করে আর্থিক অনুদান তুলে দেন তিনি। এ ছাড়াও ইতোপূর্বে তিনি বেশকিছু স্বেচ্ছাসেবক নিয়ে জনসচেতনতায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও খাদ্য সহায়তা প্রদান করেছেন।

প্রভাষক জাহিদুল হক পল্লব বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে চলমান লকডাউনের মধ্যে হতদরিদ্র ও ছিন্নমূল নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। কাজ না করতে পেরে অনেকেই একবেলা খেয়ে না খায়ে জীবন যাপন করছেন । মানুষ হিসেবে আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে। আমি সে দৃষ্টিকোণ থেকে তাদের জন্য কিছু করার চেষ্টা করছি। এরা সুবিধাবঞ্চিত নয় বরং তারা আমাদের দৃষ্টিবঞ্চিত। সবাই একটু দৃষ্টি দিলেই তারা একটি সুন্দর জীবন পেতে পারেন। আশা করি, যতদিন স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসবে ততদিন আমার এ চেষ্টা অব্যাহত থাকবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বোয়ালমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক চন্দনা সম্পাদক কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, ঢাকা টাইমস প্রতিনিধি আমীর চারু বাবলু, বাংলা টিভি প্রতিনিধি খান মোস্তাফিজুর রহমান, মানবজমিনের এরশাদ সাগর, পাক্ষিক নজীর বাংলার সম্পাদক সাইফুল্লাহ নজীর মামুন প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT