1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

রেলগেটে অনাকাঙ্খিত ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন রাজশাহী প্রেসক্লাব।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ১৬২ বার পঠিত

সারোয়ার জাহান বিপ্লব, বিশেষ প্রতিনিধি রাজশাহী :

 

রাজশাহী মহনগরীতে রেলগেটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে রাজশাহী প্রেসক্লাব।

 

রবিবার সন্ধ্যায় সংগঠনের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা এক যুক্ত বিবৃতিতে বলেন, রেলগেট এলাকায় দেশের শীর্ষ স্থানীয় দৈনিকের সাংবাদিকদের উপর হামলা এবং নবীন সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচিতে মুখোমুখি অবস্থানকে ঘিরে সৃষ্ট ঘটনায় মূলধারার সাংবাদিকরা বিব্রত। সভা-সমাবেশ, মিছিল-মানববন্ধন স্বাধীন দেশের সাংবিধানিক অধিকার। সংবিধানের ৩৭ ও ৩৮ অনুচ্ছেদে এ অধিকার দেয়া আছে। গনতান্ত্রিক দেশে সাংবাদিকরা এসব করতে পারেন।

 

কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচি থেকে সাংবাদিক রফিকুল ইসলাম রফিকসহ কয়েকজনের যেভাবে হামলা চালানো হয়েছে তা নিন্দনীয়, নাক্কারজনক। আমরা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও জড়িতদের শাস্তি দাবি করছি।

 

হামলার শিকার রফিকুল ইসলাম রফিক সাংবাদিক হিসেবে পরিচিত মুখ। কি কারণে তার ওপর হামলা চালানো হলো ? কি কারণে তিনি মুখোমুখি অবস্থানে গেলেন ? কি কারণে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়ার মতো পরিস্থিতির উদ্ভব ঘটলো, কেন তিনি সেখানে উপস্থিত হলেন এসব প্রশ্ন এখনো অমীমাংসিত। এসবের পরিপ্রেক্ষিতে সৃষ্ট অনাকাঙ্খিত ঘটনার তদন্ত হওয়া প্রয়োজন। একই সাথে যারা সংগঠনের নেতৃত্ব দিবেন তাদের অবশ্যই সহনশীল আচরণের অধিকারী হতে হবে। নাহলে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট হয়। পদ ও সংগঠনেরও গরিমা আঘাতপ্রাপ্ত হয়।

 

এ ধরণের অনাকাঙ্খিত ঘটনার যাতে পূণরাবৃত্তি না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে মহাসড়কে জনদুর্ভোগ সৃষ্টি করে কর্মসূচি পালন কাম্য নয়।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT