1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে জামায়াতের উদ্যোগে বুড়িহাটী যুবকদের মাঝে ফুটবল বিতরণ। সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে শ্যামনগরে বিতর্ক ও রচনা। তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন। কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কেশবপুর বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার । কেশবপুর প্রেসক্লাবে আগামী বার্ষিক সাঃ সভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে ১৭০ কেজি কাঁকড়া সহ ৪ নৌকা জব্দ। কেশবপুরে (অসকস)-এর মাসিক সভা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী।

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে রূপসা উন্নয়ন সংস্থার সৌজন্যে সাক্ষাৎ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২০৬ বার পঠিত

শহীদুল্লাহ্ আল আজাদ. রূপসা প্রতিনিধিঃ

 

খুলনা জেলা রূপসা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ রুবাইয়া তাসনিম এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন, রূপসা উপজেলার সামাজিক উন্নয়ন মূলক সংগঠন রূপসা উন্নয়ন সংস্থা। এ ছাড়াও রূপসা উন্নয়ন সংস্থার উদ্যোগে মুজিব শতবর্ষ ও শেখ কামালের ৭২ তম জন্মদিন উপলক্ষে, খুলনা জেলা রূপসা উপজেলার ঐতিহ্যবাহী আঠারোবাকি নদীর তীরে “আশ্রয়ন প্রকল্প” এর সামনে নদী ভাঙ্গন রোধ ও সৌন্দর্য বর্ধনের জন্য প্রায় দুইশত সুন্দরী গাছ ও গোলপাতা গাছের চারা রোপণ করা হয়। এ দিকে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ রুবাইয়া তাসনিম। উক্ত সাক্ষাৎকার সহ বৃক্ষ রোপণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রূপসা সংস্থার সভাপতি, এ্যাডভোকেট এস এম মোস্তাফিজুর রহমান মোস্তাক। এ সময় আরো উপস্থিত ছিলেন, অনুশীলন মজার স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক” অলক চন্দ্র দাস, ইউপি সদস্য আঃ গফুর খাঁন, রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ ফরিদুজ্জামান, রূপসা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, রূপসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, মোঃ আব্দুল হালিম,রূপসা সংস্থার সহ-সভাপতি তারেক আহমেদ টিপু, পৃষ্ট পোষক মোঃ রবিউল ইসলাম, যুগ্ন সম্পাদক মোঃ সাকিব খাঁন মিলন, সদস্য মোঃ মহাসিন খাঁন রানা, সদস্য মোঃ রাকিব বিলাল হাসান,আলাল শেখ, প্রমূখ।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT