1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

রূপসা উপজেলার ১ নং আইচগাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল গ্রেপ্তার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

খুলনার রূপসা উপজেলার ১ নম্বর আইচগাতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক লীগ সভাপতি আশরাফুজ্জামান বাবুলকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ রোববার (৩ আগস্ট) দুপুরে মহানগরীর দৌলতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি)।

তি‌নি জানান, একটি বিশেষ মামলার ভিত্তিতে আশরাফুজ্জামান বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আশরাফুজ্জামান বাবুল, দেয়াড়া গ্রামের মৃত ইমলাক ঢালীর ছেলে।

উল্লেখ্য, আশরাফুজ্জামান বাবুল দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং রূপসা অঞ্চলে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। বর্তমানে তিনি খুলনা মেট্রোপলিটন ডিবির হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT