1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

রূপসায় যুব মহিলা লীগের সভাপতি তুলির উপর হামলার ঘটনায় মামলা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৫১ বার পঠিত

রূপসায় যুব মহিলা লীগের সভাপতি তুলির উপর হামলার ঘটনায় মামলা

রূপসা প্রতিনিধিঃ

খুলনা জেলার রূপসা রূপসা উপজেলায়, রাপসা উপজেলা যুব মহিলালীগের সভাপতি, ইউপি সদস্য আকলিমা খাতুন তুলির উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ০১ আগষ্ট রূপসা থানায় ভুক্তভোগী তুলি বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় সিংহের চর গ্রামের শাহজাহান ডুবুরি (৬০) এবং তার পুত্র সোহাগ হাওলাদার (৩৫), হাসান হাওলাদার (৩২), জুয়েল হাওলাদার (২৫) ও জাকির হাওলাদার (৫৫) তার পুত্র রুবেল হাওলাদার (৩২), উক্ত এলাকার ইব্রাহিম হাওলাদার সহ অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামী করা হয়েছে। মামলার বিবরনে জানা যায়, আসামীরা উক্ত এলাকায় মাদক দ্রব্য ক্রয় বিক্রয়, জাহাজের তেল চুরি ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির কারনে ইউপি সদস্য আকলিমা খাতুন তুলির সাথে পূর্ব শত্রুতা চলে আসছিল। এ সূত্র ধরে গত ২৮ জুলাই বিকাল ৪ টার দিকে উক্ত আসামীরা আকলিমা খাতুন তুলির অফিস কক্ষে প্রবেশ করে সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তুলি ও তার পরিবার প্রতিবাদ করলে তারা তুলির স্বামী নুরুজ্জামান সরদার সহ তার পুত্রকে বেধড়ক মারপিট করে জখম করে। ঘটনার সময় তুলির কাছে থাকা ৭৫ হাজার টাকা মূল্যের স্বর্নের চেন আসামীরা ছিনিয়ে নেয় এবং তুলির অফিসের মালামাল ভাংচুর করে ৩৫ হাজার টাকার ক্ষতি সাধন করে। তাৎক্ষনিক ভাবে এলাকাবাসী ইউপি সদস্য তুলি সহ তার পরিবারের সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পর ১ আগষ্ট তুলি ১৪৩/ ৪৪৮/ ৩২৩/ ৩২৫/ ৩০৭/ ৩৫৪/ ৩৭৯/ ৪২৭/ ১১৪/ ৫০৬ পেনাল কোর্ট ১৮৬০ ধারায় মামলা দায়ের করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামীরা গ্রেফতার হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT