1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

রূপগঞ্জে ইউনাইটেড লেদার কারখানায় আগুন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২৫৮ বার পঠিত

মো:শাহিন,রূপগঞ্জ প্রতিনিধি ঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকার ইউনাইটেড লেদার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ৪ আগষ্ট বুধবার দুপুর ১২টায় কারখানার কেমিক্যালের গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে মিলের কাঁচামাল, কেমিক্যাল ও উৎপাদিত পণ্যসহ বিপুল পরিমাণ মালামাল ভস্মীভ‚ত হয়। লকডাউনের কারণে কারখানা বন্ধ থাকায় এবং আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানায় কর্মরত কর্মচারীদের বাইরে বের করে দেওয়া হয়। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ক্ষতিগ্রস্থ টিনশেট গোডাউন থেকে দীর্ঘসময় ধোঁয়া বের হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনোমনি শর্মা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ঢাকা, আদমজী, ডেমরা, কাঞ্চন, আড়াইহাজার, সোনারগাঁ ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের ১শ’৬০ জন কর্মী চেষ্টা চালিয়ে দুপুর ২ টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।###

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT