1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম:
খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত । খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়। বিলাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির উদ্বোধন।

রামগড়ে দুর্যোগ প্রশমন দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ২১৩ বার পঠিত

 

 

 

মোঃ মোজাম্মেল হোসাইন রামগড় প্রতিনিধি ।

খাগড়াছড়ির রামগড়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপিপির ৫০ বছর পূর্তি পালিত হয়েছে।দিবসটি পালনে আলোচনাসভা ও সচেতনতামূলক বিভিন্ন মহড়া প্রদর্শিত হয়েছে।

বৃহষ্পতিবার সকালে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। অন্যান্যের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, নারী কাউন্সিলর কনিকা বড়ুয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনছুর আলী, রামগড় ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ ইফতেখার উদ্দিন, পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস স্টেশনের দমকলকর্মীদের পরিচালনায় অগ্নি দুর্ঘটনা, ভুমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলা ও আত্মরক্ষার নানা কৌশলের সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT