1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

রামগড়ের দুই ইউপি নির্বাচনে শত প্রার্থীর মনোনয়ন পত্র জমা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ২০৩ বার পঠিত

 

 

মোঃ মোজাম্মেল হোসাইন

রামগড় প্রতিনিধি ।

 

খাগড়াছড়ির রামগড় উপজেলার সদর ও পাতাছড়া দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান ও মেম্বার পদে শত প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে।বিএনপি এই নির্বাচনে অংশ না নিলেও আওয়ামী লীগের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে নেই নারী সদস্যরাও।দুই ইউনিয়নে ১৩ জন চেয়ারম্যান ২২জন নারী সদস্য ৬৫ জন পুরুষ সদস্য মিলে মোট ১শ প্রার্থী নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে রামগড় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সেঞ্চুরি পরিমাণ মনোনয়ন পত্র জমার তথ্য জানা যায়।নির্বাচন অফিস সূত্রে জানা যায়,স্থানীয় পরিষদের ইউপি নির্বাচনে অংশ নিতে এক নং রামগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মোঃ শাহআলম (আওয়ামী লীগের মনোনীত)আবুল হাশেম খাঁ, খায়েজ আহাম্মদ,করিমুল হক মজুমদার, দেলোয়ার হোসেন,আবদুল মান্নান,মো: ইউনুছ,কাজী আবু আহাম্মদ আইয়ুব, ও সুজাই চৌধুরী এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন ও পুরুষ সদস্য পদে ৩৬ মনোনয়ন পত্র জমা দিয়েছে।অন্য দিকে দুই নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে কাজী নুরুল আলম( আওয়ামী লীগের মনোনীত) মনিন্দ্র ত্রিপুরা(বর্তমান চেয়ারম্যান),বরুন বিকাশ রোয়াজা ও অংসালা মারমা এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন,পুরুষ সদস্য পদে ২৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছে। নির্বাচন অফিস সূত্রে আরও জানা যায়,২৬ শে ডিসেম্বর দুই ইউনিয়নে ১৮টি ভোট কেন্দ্রের ৫৮টি বুথে ২০ হাজার ৬শ ৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন।চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন২০২১ এর তফসিল অনুযায়ী ২৯ নভেম্বর প্রার্থীদের আবেদন পত্র যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ে বৈধ প্রার্থীগণ ৩০ শেষ নভেম্বর থেকে ২ রা ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করার সুযোগ পাবেন।এরপর প্রতিক বরাদ্দ দেওয়া এবং ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT