1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ।

রামগড়ের ইউপি নির্বাচনের ভোটের সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে গেছে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ১৫৫ বার পঠিত

মোঃ মোজাম্মেল হোসাইন
রামগড় প্রতিনিধি।

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ২ টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটগ্রহণের যাবতীয় সরঞ্জামাদি।তফসিল অনুযায়ী আগামীকাল অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।সকাল আটটা থেকে শুরু হয়ে চলবে বিকেল চারটা পর্যন্ত।শনিবার (২৫ ডিসেম্বর)দুপুর থেকেই রামগড় উপজেলা নির্বাচন কার্যালয় হতে ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠাচ্ছেন নির্বাচন কমিশন।ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে ভোটগ্রহণের উপকরণ।
রামগড় উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,রবিবার (২৬ শে ডিসেম্বর) রামগড় সদর ও পাতাছড়া ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের জন্য রামগড় ইউনিয়নে নয়টি ভোটকেন্দ্রের ৩১ টি কক্ষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে।এই ইউনিয়নে ২ জন চেয়ারম্যান,৯ জন সংরক্ষিত নারী সদস্য(মহিলা মেম্বার)এবং ৩৪জন সাধারণ (পুরুষ মেম্বার) সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে৫ হাজার ৭ শ ১৯ জন পুরুষ ৫ হাজার ৩শ ৬০ জন মহিলা ভোটার রয়েছেন।
অপরদিকে পাতাছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা ভোটে নুরুল আলম নির্বাচিত হওয়ায় সেখানে সংরক্ষিত নারী সদস্য( মহিলা মেম্বার) ১৩ জন এবং সাধারণ সদস্য (পুরুষ মেম্বার)২৭ জন ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এই ইউনিয়নের ৯টি কেন্দ্রের ২৭ টি স্থায়ী ও ২ টি অস্থায়ী কক্ষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে।এতে ৫ হাজার ৮৫ জন পুরুষ এবং ৫ হাজার৮৫ জন মহিলা ভোটার রয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাস জানান, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনের সব ধরনের প্রস্তুতি রয়েছে।ভোটারগণ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগের পরিবেশ সৃষ্টি করতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, পুলিশ ও আনসার সদস্য দ্বায়িত্ব পালন করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT