1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

রামগড় উপজেলা জেলায় উন্নীত করন এখন সময়ের দাবি প্রফেসর ডঃ আনোয়ারুল ইসলাম ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ২১২ বার পঠিত

মোঃ মোজাম্মেল হোসাইন ,রামগড় প্রতিনিধি ।

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ইতিহাস-ঐতিহ্যের ধারক সাবেক মহাকুমা শহর রামগড় উপজেলাকে জেলায় উন্নীতকরণ এখন শুধু সময়ের দাবি। মহান মুক্তিযুদ্ধের কথা আসলেই ঐতিহাসিক মুজিবনগর ও খাগড়াছড়ির রামগড় উপজেলার কথা সামনে চলে আসে। আগামী প্রজন্মের কাছে সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে ইতিহাস বিভাগের ছাত্র ছাত্রীদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন তিনি।
আজ সকাল সাড়ে এগারটায় রামগড় গণ মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র-ছাত্রীদের শিক্ষা সফর উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধা ও ছাত্র-ছাত্রীদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান প্রফেসর ডঃ আনোয়ারুল ইসলাম এসব কথা বলেন।
তিনি মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে রামগড়ে একটি মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর নির্মাণের গুরুত্ব তুলে ধরেন।
সকাল সাড়ে এগারোটায় রামগড় গণ মিলনায়তনে রামগড় উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা ও ছাত্র-ছাত্রীদের সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, মোঃ সালে আহমদ,সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক ছাত্র শান্তনু মহাজন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ডক্টর শামীম হায়দার, প্রফেসর ডক্টর নুরুল ইসলাম, প্রফেসর জমালুল আকবর চৌধুরী, সহযোগী অধ্যাপক ডঃ আনন্দ বিকাশ চাকমা, সহকারী অধ্যাপক রন্টু দাশ,দেবাশীষ কুমার প্রামানিক, জনাব ফারহানা আজিজ।
রামগড়ে শিক্ষা সফরে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের একশত ছয় জন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ যুদ্ধের স্মৃতিবিজড়িত গুরুত্বপূর্ণ স্থান সমূহ পরিদর্শন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT