1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে অস্ত্রসহ আটক ৫।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ১৮১ বার পঠিত

।রাঙ্গামাটি প্রতিনিধি।।

রাঙ্গামাটির দুর্গম লংগদু ও বরকল উপজেলায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) গত দু’দিন সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র ও পাঁচজন ব্যক্তিকে আটক করেছে। গতকাল বুধবার (০৬অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।

 

আটকৃতরা হলেন- বরকল উপজেলার কালামবাগ গ্রামের থানময় পাংখোয়ার ছেলে থানচুয়াল পাংখোয়া (১৬), সাইচল গ্রামের মৃত বান্দহিল পাংখোয়ার ছেলে অংপুইয়া পাংখোয়া (৩৮), হালাম্বা গ্রামের মৃত সাংলাল পাংখোয়ার ছেলে আদি পাংখোয়া (১৬), একই গ্রামের সুমা পাংখোয়ার ছেলে লাললম পাংখোয়া (২৫) এবং একই গ্রামের লালচুং পাংখোয়ার ছেলে এলভিট পাংখোয়া (২৫)।

 

গোয়েন্দা সূত্রে জানা গেছে, বুধবার সকালে বরকল বিজিবি’র ৪৫ ব্যাটালিয়ন থেকে সাতজন, লংগদু উপজেলার রাজনগর ব্যাটালিয়নের ঘনমোড় সিআইও ক্যাম্প হতে ১৩ জনসহ মোট ২০ বিজিবির সদস্য লংগদু উপজেলার ভাসান্যাদাম ইউনিয়নের পোকশাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পাঁচজন ব্যক্তিকে আটক করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেওয়া তথ্য মতে একই এলাকার গোপন আস্তানাগুলোতে তল্লাসী চালিয়ে আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে আটক ব্যক্তিরা চারটি অস্ত্রের লাইসেন্স আছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

 

অপরদিকে, ৫ অক্টোবর বরকল উপজেলার বড় হরিণা বিওপি হতে ১০০গজ পশ্চিমে কর্ণফুলি নদীর চেক্ট পোস্টে বিজিবির সদস্যরা একটি নৌকা তল্লাশী করে শট গানের গুলি ২০ রাউন্ড কার্তুজ (ভারতীয় তৈরি), (পয়েন্ট ২২ বোরের খালি খোসা ১০ টি , পটাসিয়াম ০১ প্যাকেট, টেস্টিং সল্ট ০৩ প্যাকেট, মোবাইল ০৪ টি, নেপালের বুট ডিএমএস ০২ জোড়া জব্দ করা হয়।

 

এদিকে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রতিক্রিয়াধীন আছে বলে জানা যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT