1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

রবিবার খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন নজরুল ইসলাম মঞ্জু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। দায়িত্বগ্রহণ অনুষ্ঠানটি বর্ণাঢ্য ও অংশগ্রহণমূলক করতে নানা প্রস্তুতি শুরু করেছে কেসিসি। ইতোমধ্যে ৫ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হচ্ছে। নগর ভবনের ৩টি পৃথক ভেন্যুতে অতিথিরা আসন গ্রহণ করবেন।

কেসিসি থেকে জানা গেছে, নবনিযুক্ত প্রশাসকের নির্দেশনায় আমন্ত্রিতদের তালিকা তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত খুলনার ৬টি আসনের সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, সরকারি দপ্তরগুলো প্রধান, নগরীর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সরকারি সেবা দাতা সংস্থাগুলোর উর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক-শিক্ষক-আইনজীবী ও সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ, নগর পরিকল্পনাবিদ, এনজিও প্রধান, পরিবেশ কর্মী, বিভিন্ন নাগরিক সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি দৈনন্দিন কাজে যারা নগরবাসীর সঙ্গী রিকসা চালক, ইজিবাইক চালক ও শ্রমিকদের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হবে।

কেসিসির প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ জানান, রোববার দুপুর ২টা ১৫ মিনিটে দায়িত্বগ্রহণ অনুষ্ঠান শুরু হবে। সংক্ষিপ্ত অনুষ্ঠানটি পরিচালনা করবেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। নগর ভবনের তৃতীয় তলায় অবস্থিত শহীদ আলতাফ মিলনায়তন ও জিআইজেড সভা কক্ষে আমন্ত্রিতরা বসবেন। পাশাপাশি নিচতলায় এলইডি ডিসপ্লে স্থাপনা করা হয়েছে। সেখানে নগরীর উন্নয়নের স্টেক হোল্ডার ও রাজনৈতিক নেতাকর্মীরা বসবেন। নবনিযুক্তি প্রশাসক আগে নিচতলায় গিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর তৃতীয় তলায় যাবেন।

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি খুলনা সিটি প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জুকে নিয়োগ দেয় সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর হাতে যোগদান পত্র তুলে দেন তিনি। শারীরিকভাবে অসুস্থ থাকায় বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় চিকিৎসা নিয়েছেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT