1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার পরিবর্তে ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত। বিলাইছড়িতে  পাংখোয়া সম্প্রদায় হতে জেলা পরিষদ সদস্য পদে দাবি জানালেন নেইলাই। খুলনায় ইয়াবাসহ এক যুবক আটক। খুলনায় চোর সন্দেহে গণপিটুনি, একজনের মৃত্যু। বিলাইছড়িতে হাতের নাগালে  তরমুজ: বিক্রয়ও বেশ ভালো। বর্ণিল  আয়োজনে তঞ্চঙ্গ্যা জাতির সবচেয়ে বড় উৎসব বিষু মেলা ও ঘিলা খেলা এবারে রোয়াংছড়িতে অনুষ্ঠিত হচ্ছে । বর্তমানে বেহাল দশা ভেড়ামারা রেলস্টেশন সংস্কার চায় তিন থানার মানুষ। তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল। মুক্তাগাছায় ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক।

রংপুর: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রংপুরের পীরগাছায় আওয়ামী লীগের দুই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ১৭০ বার পঠিত

 

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রংপুরের পীরগাছায় আওয়ামী লীগের দুই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন, উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন মিঠু ও একই ইউনিয়ন কমিটির সদস্য নুরুজ্জামান বিএস।

সোমবার দুপুরে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন। এর আগে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দলীয় প্যাডে উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন মিঠু মোটরসাইকেল ও একই ইউনিয়ন কমিটির সদস্য নুরুজ্জামান বিএস ঘোড়া প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এতে তারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় তাদেরকে গত ২৮ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের জরুরি সভার সিদ্ধান্তক্রমে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে সদ্য বহিষ্কৃত তাম্বুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও নৌকার বিদ্রোহী প্রার্থী নুরুজ্জামান বিএস বলেন, আমি দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। কিন্তু আমাকে নৌকা দেওয়া হয় নাই। যাকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে তার চেয়ে নিজেকে যোগ্য চেয়ারম্যান প্রার্থী মনে করছি। তাই নির্বাচন করছি।

অপর বিদ্রোহী প্রার্থী সোহরাব হোসেন মিঠু জানান, দল আমাকে বহিষ্কার করেনি। আমি নিজে দল থেকে বহিষ্কার হয়েছি। অযোগ্য ব্যক্তিকে নৌকা দিলে তা মেনে নেওয়া যায় না। দল আমাকে কি করলো তা আমার জানার দরকার নাই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT