1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

রংপুরে হাতকড়াসহ পালানো আসামিকে গ্রেফতার করলো পুলিশ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২৪৩ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি ওসমান গনিকে ৩৫ কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর বারোবিঘা গ্রামের একটি জঙ্গল থেকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে এসআই আবুল কালাম ও কনস্টেবল আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান। তিনি জানান,আসামীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হয়েছে।এবং আসামির বিরুদ্ধে মাদক ও পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার দুটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ওসমান গণিকে মাদকসহ শনিবার রাতে লোহানীপাড়ার কাঁচাবাড়ি গ্রাম থেকে মাদকসহ আটক করা হয় ।পরে অসুস্থতা বোধ করলে এস আই আবুল কালাম আজাদ তাকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।পরে সে টয়লেটে যাওয়ার কথা বলে হাতকড়াসহ পালিয়ে যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT