1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সলাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

রংপুরে সাম্প্রদায়িক সৌহার্দ্য-সম্প্রীতি রক্ষায় মতবিনিময় করলেন ডিআইজি ও বিভাগীয় কমিশনার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ১৩৯ বার পঠিত

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় রংপুর বিভাগের প্রশাসনের সকল উর্ধতন কর্মকর্তা এখন পীরগঞ্জে অবস্থান করছেন। তারা হিন্দু-মুসলিমদের মাঝে সাম্প্রদায়িক সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষায় এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল সোমবার সকালেই রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুইয়া, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক আসিব আহসান উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা হিন্দু জেলে পল্লীতে তারা ওই মতবিনিময় সভা করেন। এদিকে রাত থেকেই রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার পীরগঞ্জে অবস্থান করছেন। মতবিনিময় সভা শেষে বড় করিমপুর কসবা মাঝিপাড়ায় সাম্প্রদায়িক হামলার শিকার পরিবার গুলোর মাঝে সরকারি সহায়তা চাল, শাড়ি, লুঙ্গি এবং কম্বল দেয়া হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়, অফিসার ইনচার্জ সরেস চন্দ্র, রামনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান সাদেকুল ইসলাম বিএসসি উপস্থিত ছিলেন।

গত রোববার রাতে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা হিন্দু পল্লী মাঝিপাড়ার এক কিশের ফেসবুকে একটি ধর্মীয় উষ্কানিমুলক পোস্ট দেয়। এতে কিছু অপরিচিত মানুষ বিক্ষুব্ধ হয়ে তার গ্রামের বাড়ী ঘেরাও করে। তার আগেই ওই কিশোর সপরিবারে পালিয়ে যায়।

হামলায় ক্ষতিগ্রস্ত সুমিতা রানী কান্নাজড়িত কন্ঠে বলেন, হামার সগি (সব) নিয়া গেইছে। বাড়ীত কিচ্ছু থুয়া যায় নাই। চাউল, টাকা, সোনা নিয়া গেছে। হামরা এখন কি করি খামো বাবা!

রংপুরের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, স্থানীয় এক কিশোরের বিরুদ্ধে ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগের পর রোববার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ তার বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে পারলেও দূরে বেশকিছু বাড়িঘরে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।

পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, প্রকৃত অপরাধীদের গ্রেফতার না করা পর্যন্ত আমি এলাকায় থাকবো। ইতিমধ্যে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুইয়া সাংবাদিকদের বলেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করছি। পাশাপাশি ক্ষতিগ্রস্তদেরকে সরকারী সহায়তা দেয়া হয়েছে এবং আরও দেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT