1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

রংপুরে রওশন এরশাদ এর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২০১ বার পঠিত

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় নেতা, পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ এর সহধর্মিনী জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এর পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে রংপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৯ অক্টোবর) বাদ আছর রংপুর সেন্ট্রাল রোডস্থ প্রধান কার্যালয়ে জাতীয় পার্টি রংপুর মহানগর ও জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সভাপতি এবং রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।

এ সময় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, মহানগর জাপার যূগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, হাসানুজ্জামান নাজিম, রুহুল আমীন লিটন, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা জাপা নেতা মসিউর রহমান, সদর উপজেলা জাপার আহবায়ক ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কাজলি বেগম, সদর উপজেলা জাপার সদস্য সচিব ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, ২৩নং ওয়ার্ড জাপার সভাপতি মাহাবুব হাসান সোহেল, ৩০ ওয়ার্ড জাপার সভাপতি কাজী রবি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহবায়ক মোঃ ফারুক মন্ডল, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ ও জাতীয় যুব সংহতি রংপুর মহানগর সভাপতি শাহীন হোসেন জাকিরসহ রংপুর মহানগর ও জেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা শেষে বেগম রওশন এরশাদ এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাহেবগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাও. মোঃ জয়নুল আবেদিন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT