1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে।

রংপুরে চার দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শুরু ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ১৩৯ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরে শুরু হয়েছে চার দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা। এ অঞ্চলের তরুণ প্রজন্মকে বইমুখী ও লেখকদের সাহিত্যচর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে বইমেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে রংপুর টাউন হল চত্ত¡রে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ জাকির হোসেন। রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন হেমেদ, সরকারি বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক মোহাম্মদ শাহ্ আলম, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান । স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.ডবিøউ.এম রায়হান শাহ্।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়নের সার্বিক ব্যবস্থাপনা ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় চার দিনব্যাপী শুরু হওয়া এই বইমেলা বাস্তবায়ন করছে রংপুর জেলা প্রশাসন। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলার স্টল খোলা থাকবে।
প্রতিদিন কবিতা আবৃতি, স্বরচিত কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, বিতর্ক প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন রয়েছে। বইমেলায় বাংলা একাডেমিসহ ঢাকা ও রংপুরের মোট ২০টি প্রকাশনী এবং লিটলম্যাগ ও সাহিত্য সংগঠনসহ মোট ৪১টি স্টল রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT