1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

রংপুরের হারাগাছে গাঁজাসহ এক নারী বিক্রেতা গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ১৪৮ বার পঠিত

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

কাউনিয়ার হারাগাছে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ মাহমুদা বেগম (৩৬) নামে এক নারীকে গ্রেফতার করেছে আরপিএমপি থানা পুলিশ।

মাহমুদা বেগম কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার চরচতুরা গ্ৰামের শরিফুল ইসলামের স্ত্রী।

আইনি প্রক্রিয়া শেষে মাহমুদা বেগমকে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।মামলায় গ্রেপ্তার দেখিয়ে এর আগে শুক্রবার রাতে উপজেলার হারাগাছ পৌরসভার চরচতুরা গ্ৰামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শওকত হোসেন সরকার ঘটনার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার চরচতুরা গ্ৰামে মাদকদ্রব্য বেচা বিক্রি হচ্ছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত আটটার দিকে তার নির্দেশনায় হারাগাছ থানার উপ-পরিদর্শক এসআই আব্দুল খালেক একদল পুলিশ চরচতুরা গ্ৰামে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে ওই গ্রামে শরিফুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে মাহমুদা বেগমকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

ওসি শওকত হোসেন সরকার বলেন, এ ব্যাপারে রাতেই পুলিশ বাদী হয়ে মাহমুদা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

গতকাল শনিবার মামলায় গ্রেপ্তার দেখিয়ে মাহমুদা বেগমকে রংপুর আদালতে পাঠানো হয়েছে বলে এই কর্মকর্তা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT