1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

ময়মনসিংহের ফুলপুরে অটো চোর চক্রের সদস্য গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ১৭৫ বার পঠিত

ময়মনসিংহ ফুলপুর উপজেলা প্রতিনিধি,

মোঃকামরুল ইসলাম খান ।

 

 

ময়মনসিংহের ফুলপুরে শরীফ (২২) নামে অটোরিকশা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে গ্রেফতার করে শনিবার বিকালে তাকে ময়মনসিংহে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। শরীফ উপজেলার শিলপুর গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র।

 

জানা যায়, পৌরসভার দিউ মোড়ে শসার বাজারে সেলিমের গ্যারেজের সামনেথেকে শুক্রবার রাতে একটি চোরাই অটোরিকশার রং পরিবর্তন করা হচ্ছিল।

 

 

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি জানতে পেরে এ এসআই আব্দুল জলিল ও এ এসআই বকুল সহ কনস্টেবল গোলাম কিবরিয়া কে ঘটনাস্থলে পাঠান। পরে তারা শরীফকে গ্রেফতার করেন।

জানা যায়, উদ্ধারকৃত অটোটি হালুয়াঘাটের আজিজুলের। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে যাত্রীবেশে তাকে অজ্ঞান করে ফুলপুর পৌরসভার চরপাড়া এলাকা থেকে তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

 

 

পরে আজিজুলকে ফুলপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছিল। পরবর্তীতে অটো উদ্ধারের খবর পেয়ে ফুলপুরে এসে আজিজুল উদ্ধারকৃত অটো তার নিজের বলে শনাক্ত করেন এবং শরীফের নামে ফুলপুর থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোর মালিক আজিজুল বাদী হয়ে থানায় মামলা করলে ঘটনার সাথে জড়িত শরিফকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT