1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম:
শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত । খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়। বিলাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির উদ্বোধন। নড়াইলে ট্রাকচাপায় তেল পাম্পের ম্যানেজার হত্যার ট্রাকটি বেনাপোল থেকে জব্দ । খুলনায় ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের চারজন আহত। শ্যামনগরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ। শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন।

মৌলভীবাজারের রাজনগরে অপহৃত শিশু উদ্বার ; অপহরণকারী গ্রেফতার ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ১৮০ বার পঠিত

 

মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

 

২৪ ঘন্টার বিরামহীন চেষ্টায় অপহরণকৃত ২২ মাসের শিশু ছাইফকে সিলেটের ওসমানীনগর থেকে উদ্ধার ও অপহরণে জড়িত মূল আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে রাজনগর থানা পুলিশ।

 

গত ২ ডিসেম্বর ২০২১খ্রিঃ দুপুর আনুমানিক ১২ ঘটিকার সময় রাজনগর থানাধীন ০২নং উত্তরভাগ ইউনিয়নের কেশরপাড়া গ্রামের জাবেদ আহমেদের বাড়িতে তার আপন ভাই ওমান প্রবাসী জায়েদ আহমেদের বন্ধু পরিচয় দিয়ে দুজন লোক বাসায় ঢুকে। তারপর সুযোগ বুঝে সকলের অজান্তে প্রাইভেটকারে তুলে দুই অপহরণকারী শিশু ছাইফ রাজ কে অপহরণ করে নিয়া যায়।

 

পরবর্তীতে জাবেদ আহমেদ রাজনগর থানায় অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

একটি অজ্ঞাতনামা ফোন কলের সূত্র ধরে তথ্য প্রযুক্তির ব্যবহার করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ জিয়াউর রহমানের দিকনির্দেশনায় রাজনগর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ নজরুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই মোঃ নূর উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ সিলেট জেলার ওসমানীনগর থানাধীন তাজপুর বাজারের কদমতলা এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকৃত শিশুকে অক্ষতভাবে উদ্ধার করে এবং অপহরণকারী রোয়েনা আক্তার রিয়া(২১) পিতা-মৃত কনাই মিয়া, মাথা-সন্তারা বিবি, সাং-পশ্চিম রুকন পুর, থানা-ওসমানীনগর, জেলা-সিলেটকে গ্রেফতার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত শিশু ছাইফকে রাজনগর থানার নারী ও শিশু হেল্প ডেস্কে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।

অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT