1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার প্রতিটি ঘরে পানির ট্যাংকি সহ সকল সুবিধা দেওয়া হবে –এমপি বাবু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২১৪ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাওয়া কয়রার প্রতিটি গৃহে পানির ট্যাংকি বিদ্যুৎ, বÿরাপন, খেলার মাঠ সহ সব ধরনের সুযােগ সুবিধা দেওয়া হবে।
বুধবার বিকাল ৪ টায় মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের নাকশা গ্রামে মুজিব শতবর্ষে পাওয়া গৃহহীনদের মাঝে পানির ট্যাংকি বিতরণ কালপ একথা বলেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাওয়া প্রতিটি ঘরের শিশুদের শিক্ষাসহ খেলাধুলার জন্য সরকারী জায়গায় মাঠের ব্যবস্থা করা হবে। তিনি এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভূমি কর্মকর্তাকে এসব পরিবারের দেখভালের নির্দেশ দিয়ে বলেন, সরকারের সকল সুযােগ সুবিধা তাদরকে দিতে হবে। এসময় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনােয়ার ইকবল মন্টু, কয়রা উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুমন রায়, উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও নব নির্বাচিত চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, যুবলীগ নেতা ও আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েলসহ অধ্যক্ষ ডঃ চয়ন কুমার রায়, উপাধ্যাক্ষ এইচ এম নজরুল ইসলাম, কয়রা প্রসক্লাবের সভাপতি এসএম হারুন অর রশিদ, আওয়ামীলীগ নেতা নির্মল কুমার দাস, আঃ রশিদ এবং দলের একাধিক নেতাকর্মী। এর আগে সংসদ সদস্য মসজিদ কুড় গ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দােরগােড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বােধন করেন।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ১১/১১/২১ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT