1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

মাল বোঝাই কর্ণফুলী ড্রাই ডকের স্ক্র্যাপ, সড়কে বেড়েছে জনদূর্ভোগ!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৪১ বার পঠিত

মাল বোঝাই কর্ণফুলী ড্রাই ডকের স্ক্র্যাপ, সড়কে বেড়েছে জনদূর্ভোগ!

শেখ আবদুল্লাহ
আনোয়ারা প্রতিনিধি

চট্রগ্রামের আনোয়ারায় কর্ণফুলী ড্রাই ডকের স্ক্র্যাপ এখন বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। ইউএফএল সড়কে মেরিন একাডেমি সড়ক ,শাহাদাত নগর , সেন্টার থেকে চাতরী চৌমুহনী পয়ন্ত দীর্ঘ যানজট। এর মধ্যে কর্ণফুলী ড্রাই ডকের স্ক্র্যাপ পরিবহন ট্রাক চলাচলে জনদূর্ভোগ বেড়েছে আগের চেয়ে অনেকগুণ বেশী।

সরেজমিনে দেখা যায় সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগে থাকে পিএ বি সড়ক ও সিইউএফএল সড়কে। কারণ খুঁজতে গিয়ে দেখা যায়, সড়কের কর্ণফুলী ড্রাই ডকের স্ক্র্যাপ পরিবহন ট্রাকগুলো এই সড়কে চলাচল করছে। এমনিতে এই সড়কে কাফকো, সিইউএফএল, কেইপিজেড এর সমস্ত গাড়ির চাপ আগে থেকেই এর মধ্যে ড্রাই ডকে দৈত্য আকার ট্রাকগুলো। কিন্তু এরা স্ক্র্যাপ গুলো লোড করার পর উপরে কোন প্রকার সেভটি না করে সড়কে চলাচল করে। এতে স্ক্র্যাপের কিছু অংশ সড়কে পড়ে, এই গুলোতে অন্য গাড়িরও চাকা প্রায় সময় নষ্ট হয়।

চাতরী চৌমুহনী এলাকার ব্যবসায়ী আবদুর রহিম বলেন, স্ক্র্যাপের গাড়িগুলো এই সড়কে চলাচলের পর থেকে এই সড়কে যানজট ও জনদূর্ভোগ বেড়েছে অনেকগুণ।

খোরশেদ মানিক বলেন,আমরা সাধারণ মানুষ কি করব দূর্ভোগ পোহানো তো আমাদের নিত্য দিনের অভ্যাস করে নিতে হচ্ছে। কয়েকদিন আগে দেখলাম একজন নিরীহ মানুষের মাথায় ঐ গাড়ি গুলো উপর থেকে লট পরে মাথা ফেটে গেয়ে রক্তাক্ত হন। উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করতেছি।

চাতরী চৌমুহনী বাজারের ট্রাফিক বক্সের ইনচার্জ হাবিব হাসান জানান, এই সড়কে এমনিতেই গাড়ির চাপ অনেক। ইদানিং কিছু স্ক্র্যাপ পরিবহনের কারণে এই সড়কে দূর্ভোগ বেড়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ জানান, স্ক্র্যাপ পরিবহনের কারণে এই সড়কে জনদূর্ভোগ বেড়েছে। বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।ড

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT