1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

মার্চের মধ্যে ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ১৭৫ বার পঠিত

মোশারফ হোসেন(সাটুরিয়া মানিকগঞ্জ)প্রতিনিধিঃ

 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যখন অনেকে ভ্যাকসিনের কথা ভাবে নাই, আমরা তখন থেকে ভ্যাকসিনের ব্যবস্থা করেছি। ইতিমধ্যে আমরা ২০ থেকে ৩০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় এনেছি। আগামী ডিসেম্বরে ৫০ শতাংশ ও মার্চের মধ্যে ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেয়া হবে।

 

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় সদর ও সাটুরিয়া উপজেলার ১৭৬ টি দূর্গাপূজা মন্ডপের কমিটির নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান, সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা, সাধারণ সম্পাদক অনির্বান পালসহ সদর ও সাটুরিয়া উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসময় মন্ত্রী আরো বলেন, করোনা নিয়ন্ত্রণে আসায় আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছি। অতি শিঘ্রই ১২ বছরের ওপরের শিক্ষার্থীদের মাঝে ভ্যাকসিন প্রদানের কার্যক্রম শুরু হবে।

 

মন্ত্রী বলেন, দূর্গাপূজায় সকলকে স্বাস্থ্যবিধি মেনেই পূর্জা অর্চনা করতে হবে। উৎসবে অতিরঞ্জিত কোন কিছু করা যাবেনা। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে হবে।

 

অনুষ্ঠানে মন্ত্রী সদর উপজেলার ১১২ টি ও সাটুরিয়ায় ৬৪ টি পূজা মন্ডপের প্রতিনিধিদের হাতে ৫০০ কেজি করে চালের ডিও লেটার তুলে দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT