1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে কয়রায় ১৬ দিনের কর্মসূচী শুরু। কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন উপলক্ষে  আলোচনা সভা। কেশবপুরে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরের উজ্জ্বল স্মৃতি সংসদ একের পর এক মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটর সাইকেল শোডাউন। কয়রায় জেজেএসের ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী কর্মশালা। সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল। কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প। বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। ডিএনএ টেস্টে প্রমাণিত হলো প্রতিবন্ধী তরুণীর সন্তানের পিতা আব্দুর রহমান।

মানুষের ভালোবাসায় সিক্ত ইমদাদুল হক ইমদাদ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৮ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল, ঝিকরগাছা প্রতিনিধি:

মানুষের ভালোবাসা, আস্থা ও আন্তরিকতাকে সঙ্গে নিয়ে বেনাপোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড় আঁচড়ায় আবারও ব্যাপক গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, সালাম ও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও নাগরিক সুযোগ-সুবিধা নিয়ে কথা বলেন।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, “রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যম নয়; রাজনীতির প্রধান উদ্দেশ্য মানুষের সেবা করা এবং মানুষের সুখে-দুঃখে পাশে থাকা।” তিনি বলেন, সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থাই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, বেনাপোল পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, আধুনিক, সুন্দর ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের বিকল্প নেই। নাগরিকদের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া এবং প্রতিটি ওয়ার্ডের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বড় আঁচড়ার বিভিন্ন এলাকায় গণসংযোগের সময় স্থানীয় বাসিন্দারা তাদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা মেয়র পদপ্রার্থীর কাছে তুলে ধরেন। ইমদাদুল হক ইমদাদ মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইমদাদুল হক ইমদাদ বলেন, “আমি এমন একটি সুন্দর সমাজ চাই, যেখানে মানুষ নিরাপদে ও সম্মানের সঙ্গে বসবাস করবে। উন্নয়নের সুফল পৌরসভার প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দিতে হবে। জনগণ আমাকে যে ভালোবাসা দিচ্ছেন, সেটিই আমার এগিয়ে যাওয়ার প্রেরণা।”

গণসংযোগকালে তিনি পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি, পরিচ্ছন্নতা, রাস্তাঘাট ও পানি নিষ্কাশনসহ বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি দল-মত নির্বিশেষে সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাঁর আন্তরিক কথাবার্তা ও সৌহার্দ্যপূর্ণ আচরণে গণসংযোগস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জনগণের পাশে থেকে জনসেবাকে রাজনীতির মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করে একটি সুন্দর ও উন্নত বেনাপোল পৌরসভা গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ।

এ সময় সাথে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ শাহাবুদ্দিন বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন বেনাপোল পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ বেনাপোল পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বেনাপোল অরো বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া করবেন পির নেতা তাইজুল ইসলাম বকুল ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার ২ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক ইয়ার আলী ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বিএনপি নেতা আজগর আলী বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জনি হায়দার ইয়াসিন মোড়ল লাফু আশরাফুজ্জামান মির্জা সদস্য মফিজুর রহমান সদস্য হযরত আলী যশোর জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তোফাজ্জল তুহিন হোসেন আতিকুর জামান সনি সদস্য মহাসিন আলম যুবনেতা মনির হোসেন যুবনেতা রাসেল আহমেদ যুব নেতা রাসেল আহমেদ শ্রমিক নেতা আহমদ আলী সহ বেনাপোল পৌর বিএনপি যুবদল ছাত্রদল ও সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT