1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত । খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়। বিলাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির উদ্বোধন। নড়াইলে ট্রাকচাপায় তেল পাম্পের ম্যানেজার হত্যার ট্রাকটি বেনাপোল থেকে জব্দ । খুলনায় ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের চারজন আহত। শ্যামনগরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ। শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন। খুলনার নুতন জেলা প্রশাসক হুরে জান্নাত।

মানিকগঞ্জে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ১৫৯ বার পঠিত

মোশারফ হোসেন(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ

 

মানিকগঞ্জে জাতীয় শ্রমিক লীগের আন্দোলন-সংগ্রাম ও সফলতার ৫২ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, শ্রমিক জমায়েত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জাতীয় শ্রমিক লীগ মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জলিল এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জজকোর্টের বিজ্ঞ পিপি মোঃ আব্দুস সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল মজিদ ফটো প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, শ্রমিক নেতা নাম খাটিয়ে বসে থাকলে চলবে না। সকল শ্রমিকের সুখ দুঃখ বুঝতে হবে। আপদ বিপদে তাদের পাশে থাকতে হবে। খেয়াল রাখতে হবে কোন শ্রমিক যেন নেতার দ্বারা অত্যাচারিত ও নির্যাতিত না হয়। অযথা কোন শ্রমিককে হয়রানি করা যাবে না। তবেই তো শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT