1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর নেই

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯
  • ১৭৪ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়েজুর রহমান বুধবার বিকাল ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে স্থানীয় তিতাস জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্নালি….রাজউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।তিনি স্ত্রী ২ মেয়েসহ অসংখ্য আত্নীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ শোনে উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষক,ছাত্রসহ গুনগ্রাহীরা ছুটে আসেন।রাত সোয়া ৭টায় প্রিয় বিদ্যালয়ের ক্যাম্পাস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার ১ম জানাযার নামায অনুষ্টিত হয়।বৃহস্পতিবার সকালে ২য় জানাযার নামায শেষে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় উনার নিজ গ্রামের বাড়ীতে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা যায়।

শোক প্রকাশঃ- প্রধান শিক্ষকের অকাল মৃত্যুতে মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT